ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

শুধু তরমুজ নয়, গুণ আছে এর খোসারও

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শুধু তরমুজ নয়, গুণ আছে এর খোসারও

গরমের জন্যে হালকা খাবারই ভালো স্বাস্থ্যের পক্ষে। সেক্ষেত্রে জলীয় ফলগুলি খুব ভালো। এগুলি শরীর ও মন ঠান্ডা ও দেহ আদ্র রাখে। বলা হয় যে একটি তরমুজে ৯২ শতাংশ পর্যন্ত জল থাকে। স্বাস্থ্যকর এ ফলটিতে রয়েছে নানা পুষ্টি গুণ। এতে রয়েছে- ভিটামিন এ এবং সি, পটাসিয়াম, ম্যাগনেসিয়ামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা আমাদের দৈনন্দিন শক্তিতে দরকারি।

তবে শুধু তরমুজের লাল অংশই নয়, এর খোসা এমনকি বীজেও অনেক রকম পুষ্টিগুণ লুকিয়ে রয়েছে যা আমরা জানি না। যদিও তরমুজের লাল অংশটুকু খেয়ে আমরা এর খোসা অর্থাৎ সবুজ অংশটুকু সাধারণভাবে ফেলে দেই। তবে এটি খেলে স্বাস্থ্যের যেসব উপকার হবে তা জানলে আর এটি ফেলবেন না আপনারা।

আশের উৎস: প্রচুর পরিমাণে আশ থাকে তরমুজের খোসায়। ওজন কমানোর ক্ষেত্রে আশজাতীয় খাবার খুব ভালো ফল দেয়। দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখবে এই তরমুজের খোসা। ফলে খিদ পাবে না বেশি। অন্ত্রের কার্যকারিতাও বাড়ায় আশ। সেইসঙ্গে কোলনের রোগের ক্ষেত্রে নানা ঝুঁকি হ্রাস করে। এ ছাড়া ফাইবার কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। স্যালাড থেকে শুরু করে তরকারি রান্না করেও খেতে পারেন তরমুজের খোসা।

আরও পড়ুন: মিষ্টি তরমুজ চিনবেন যেভাবে

নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ: তরমুজের খোসায় থাকা উপাদানসমূহ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, বয়স্কদের মধ্যে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন; তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেছে তরমুজের খোসায় থাকা পুষ্টি উপাদানগুলি।

এতে থাকে সাইট্রোলিন (সিট্রুলাইন) নামক অ্যামিনো অ্যাসিড যা আসলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। সিট্রুলাইন সংকুচিত রক্তনালীর প্রসার ঘটায়। এই উপাদানটি সংকুচিত পেশিগুলোতেও অক্সিজেন সরবরাহ করে থাকে।

শরীরচর্চার ক্ষেত্রে: তরমুজের খোসায় থাকা সাইট্রোলিন শরীরচর্চা করার ক্ষেত্রে প্রচুর শক্তি যোগায় দেহে। এই অ্যামিনো অ্যাসিড রক্তনালীর প্রসারণ ঘটাতে সাহায্য করে। সাইট্রোলিন যেহেতু পেশিগুলোতে অক্সিজেন সরবরাহ করে, ফলে ব্যায়াম করার সময় প্রচুর শক্তি পাওয়া যায় এবং দীর্ঘ সময় ধরে শরীরচর্চা করা যায়।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600