ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

হাসান আজিজুল হকের সাহিত্যকর্ম এই জনপদের দর্পণ: তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: হাসান আজিজুল হকের সাহিত্যকর্ম এই জনপদের দর্পণ: তথ্যমন্ত্রী

বাংলা কথাসাহিত্যের অবিনশ্বর রুপকার শিল্পী হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এক শোক বার্তায় হাছান মাহমুদ বলেছেন, তার সাহিত্য এই জনপদের মানব মনের এক স্থায়ী দর্পণ হয়ে থাকবে।

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে ড. হাছান সোমবার রাতে ৮২ বছর বয়সে এই অনন্য প্রতিভাধর সাহিত্যিকের মৃত্যু সংবাদে পাঠানো শোকবার্তায় বলেন, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও ভারতের পশ্চিমবঙ্গের আনন্দ পুরস্কারে ভূষিত হাসান আজিজুল হকের অভাব অপূরণীয়। ষাটের দশকের বাঁক বদলের এই কথাশিল্পীর রচনাবলী আমাদের সাহিত্যকে কালজয়ী সমৃদ্ধি এনে দিয়েছে।

হাছান মাহমুদ তার বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও সকল শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানান।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600