ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

হামলা চালাতে পারে ভারত, উচ্চ সতর্কতায় পাক সেনাবাহিনী

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: হামলা চালাতে পারে ভারত, উচ্চ সতর্কতায় পাক সেনাবাহিনী

পাকিস্তানের ভূখণ্ডে ভারত আবারও সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে এমন আশঙ্কায় উচ্চ সতর্কতামূলক অবস্থানে রয়েছে পাক সেনাবাহিনী। এ বিষয়টি সম্পর্কে জানে এমন বেশ কয়েকটি সূত্র পাক সংবাদমাধ্যম ডনকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, লাদাখ ও ডোকলামে ‘অপমানজনক পরাজয়ের’ পর লাইন অব কন্ট্রোল (নিয়ন্ত্রণ রেখা) এবং পুলওয়ামা সীমান্তের অপর পাশে পাকিস্তান অংশে আবারও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এ ধরনের হামলাকে হুমকি হিসেবে দেখছে পাকিস্তান।

ভারত এর মধ্যেই অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে পাকিস্তান। স্থানীয় সময় বুধবার বিকেলে জম্মু ও কাশ্মীরের পাক নিয়ন্ত্রিত অংশের কয়েকটি এলাকায় ভারতের গোলাবর্ষণে দুই পাক সেনা সদস্য নিহত এবং এক বেসামরিক নারী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা।

ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স এক টুইট বার্তায় নিহত পাক সেনাদের পরিচয় জানিয়েছে। এরা হলেন, ল্যান্স নায়েক তারিক (৩৮) এবং সেপো জারোফ (৩১)। ভারতের হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে পাকিস্তান আইএসপিআর দাবি করেছে। এক পুলিশ কর্মকর্তা ডনকে জানিয়েছেন, হামলায় আহত নারীর নাম নাসিম ফাতিমা। তিনি তাই গ্রামের বাসিন্দা।

নিয়ন্ত্রণ রেখায় যে কোনো সময় পুলওয়ামার মতো নাটকের পুনরাবৃত্তি ঘটানো হতে পারে বলে এক পাক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্বের নজর ঘোরাতে এমন পরিকল্পনা করছে ভারত।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করে পাক-অধ্যুষিত কাশ্মিরে সন্দেহভাজন জঙ্গি ঘাঁটিতে অভিযান চালানোর দাবি করে ভারতীয় সেনাবাহিনী। তখন ওই হামলাকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে অভিহিত করা হয়েছিল। তবে ভারতের এই হামলার দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে পাকিস্তান।

গত বছরের ফেব্রুয়ারিতেও একই ধরনের হামলা চালিয়েছে ভারত। তবে সে সময় পাক বিমান বাহিনীর গুলিতে দুটি ভারতীয় বিমান ভূপাতিত হয়। এছাড়া ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে পাক সেনাবাহিনী। তবে পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয়।

পাকিস্তানের দাবি, ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারত ৯ হাজার ২১৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে হতাহত হয়েছে মোট ১ হাজার ৪০৩ জন। আর চলতি বছর ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ২ হাজার ৮৩০ বার। এতে চলতি বছর মোট হতাহতের সংখ্যা ২৭১।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600