ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

সৌদিতে ঈদ বৃহস্পতিবার

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সৌদিতে ঈদ বৃহস্পতিবার

সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে কাল বুধবার ৩০ রমজান পূর্ণ হবে। ফলে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে এসব দেশ।

আরব নিউজ, গালফ নিউজ, খালিজ টাইমস ও আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও সৌদিতে ঈদের নামাজ সীমিত পরিসরে আদায় করতে হবে। করোনা পরিস্থিতিতে সেখানে কারফিউ জারি থাকায় গত বছর সৌদি আরবে ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করতে হয়েছিল।

পড়ুন:বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

গত ১২ এপ্রিল সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার পরদিন ১৩ এপ্রিল থেকে দেশটিতে রমজান মাস শুরু হয়েছিল। সৌদির সঙ্গে একইদিনে রোজা শুরু হয়েছিল আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে আরবি নতুন মাসের শুরু হয়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই। সে অনুযায়ী আগামী শুক্রবার বাংলাদেশে ঈদ উদযাপন করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600