ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

মাস্ক না পরায় থাই প্রধানমন্ত্রীকে ১৯০ মার্কিন ডলার জরিমানা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মাস্ক না পরায় থাই প্রধানমন্ত্রীকে ১৯০ মার্কিন ডলার জরিমানা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে ছয় হাজার বাথ (১৯০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। বৈঠকে মাস্ক না পরায় তাকে এ জরিমানা করা হয়। সোমবার (২৬ এপ্রিল) সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় ওয়াশিংটন পোস্ট।

ওয়াশিংটন পোস্ট জানায়, সোমবার সকালে অনুষ্ঠিত ওই বৈঠকের একটি ছবি থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ তার ফেসবুকে পোস্ট করেন, যা পরে সরিয়ে নেয়া হয়। যেখানে দেখা যায়, মাস্ক ছাড়াই তিনি বৈঠকে অংশ নিচ্ছেন। ওই ছবি প্রকাশের পর প্রায়ুথকে জরিমানা করা হয় বলে জানান ব্যাংককের গভর্নর অশ্বিন ওয়ানমুয়াং।

অশ্বিন সোমবার তার অফিসিয়াল ফেসবুকে এ তথ্য উল্লেখ করে জানান, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি এটা কোভিড-১৯ এর বিরুদ্ধে আরোপিত স্বাস্থ্যবিধির লঙ্ঘন। তিনি জরিমানা দিতে রাজি হয়েছেন। প্রধানমন্ত্রী প্রায়ুথ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে ফেসবুকে পোস্ট করা বৈঠকের ছবিতে একমাত্র তাকেই মাস্ক ছাড়া দেখা যায়। বাকি সবার মুখে মাস্ক ছিল।

অশ্বিন জানান, প্রধানমন্ত্রী ব্যাংককের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের তিনি মাস্ক পরার স্থানীয় নিয়ম লঙ্ঘন করেছেন কিনা সেটা নিয়ে তদন্ত করতে বলেছেন।

এদিকে, দেশটির রাজধানী ব্যাংককসহ ৪৮টি প্রদেশে মাস্ক পরার বাধ্যবাধকতার সময় বাড়ানো হয়েছে এবং নিয়ম আরো কঠোর করা হয়েছে। সেখানে এখন একমাত্র বসতবাড়ির ভেতর ছাড়া সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। এমনকি ব্যক্তিগত গাড়িতে একজনের বেশি আরোহী থাকলেও মাস্ক পরতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600