ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

বাংলাদেশীদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বাংলাদেশীদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের প্রকোপ বৃদি্ধ পাওয়ায় বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী ছাড়া এই চার দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল ভারতের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটি।

বুধবার (৫ মে) মালয়েশিয়ার সিনিয়র সুরক্ষা মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এক বিবৃতিতে বলেছেন, এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদি সোশ্যাল ভিজিট পাস ও ব্যবসায়িক ভ্রমণসহ সব শ্রেণির ভ্রমণকারীদের জন্যই প্রযোজ্য। তবে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। মালয়েশিয়ার বেশ কয়েকটি রাজ্যে নিয়ন্ত্রণ আদেশ বাস্তবায়ন ও করোনা সংক্রমণ বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ক্ষেত্রে ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কিত ভিয়েনা কনভেনশন অনুসারে দেশটির সরকার ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, করোনার ভারতীয় ধরনকে সামনে রেখে ভারতীয় উপমহাদেশ থেকে আগত ভ্রমণকারীদের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলোতে সাপ্তাহিক সংক্রমণের হার মারাত্মক বৃদ্ধি পেয়েছে। নেপালের সংক্রমণ এপ্রিলের শুরুতে রেকর্ড করা সংখ্যার চেয়ে ১৪ গুণ বেড়েছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানেও সংক্রমণ বেড়েছে বলে জানান তিনি।

দেশটিতে কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৯১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪৬ জন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600