ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

কেন সবাই বিয়ে করে, আমার বুঝে আসে না: মালালা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কেন সবাই বিয়ে করে, আমার বুঝে আসে না: মালালা

পাকিস্তানের উজ্জ্বল নক্ষত্র, শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই। তিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শিক্ষা এবং নারী অধিকারের ওপর আন্দোলনের জন্য পরিচিত। মাত্র ১৪ বছর বয়সে তিনি তালেবানদের হাতে গুলিবিদ্ধ হন। নিজের মেধা, মনন ও শ্রম দিয়ে বিশ্বের মানুষের কাছে প্রসংশা কুড়াতে সক্ষম হন। সেই মালালাকেই এবার পড়তে হলো সমালোচনার মুখে।

সম্প্রতি ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ‘ভোগ’ পত্রিকার জুন সংখ্যায় তাকে প্রচ্ছদে স্থান দেওয়ায় একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারে দেয়া বিয়ে বিষয়ক একটি প্রশ্নের উত্তর দিয়ে মুসলিমসহ অনেকের ক্ষোভ ও সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বিয়ে প্রসঙ্গে আসলে কী বলেছিলেন মালালা?

এই তরুণী বিয়ে প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে বলেন, 'আপনি জানেন আপনি সম্পর্ক নিয়ে চিন্তা করছেন। সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকে তাদের সম্পর্কের গল্প ভাগ করে নিচ্ছে এবং সেটা দেখে আপনি চিন্তিত হয়ে পড়েছেন। আপনি কীভাবে সম্পন্ন নিশ্চিত হয়ে কারো উপর নির্ভর করতে পারেন ?

তিনি আরও বলেন, আমি একটা ব্যাপার বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করে? জীবনসঙ্গীকে বেছে নিতে হলে, কাগজে সই করার দরকার কী? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে।’

তার ওই সাক্ষাৎকার নিয়েই নেট দুনিয়া সরগম। সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মালালা যা বলেছেন, তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এমনকি, কেউ কেউ সেই মতকে ‘ইসলামবিরোধী’ বলেও মন্তব্য করেছেন।

মালালা এখনও এই সমালোচনায় কোনো জবাব দেননি। তবে তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই বলেছেন, তার মেয়ের বক্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে মিডিয়া টুইট করেছে।

ওই সাক্ষাৎকারে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল হিজাব পরার প্রসঙ্গে। এ বিষয়ে মালালা বলেন, ‘এটা আমাদের সংস্কৃতিক প্রতীক। এই পোশাক বুঝিয়ে দেয়, আমি কোথা থেকে এসেছি। আমরা মুসলিম মেয়েরা, পাকিস্তানি মেয়েরা কিংবা পাখতুনের মেয়েরা এটাকে আমাদের পরম্পরা বলেই মানি।’

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600