ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

স্কুল মাঠে লালশাক চাষ করছেন প্রধান শিক্ষক

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: স্কুল মাঠে লালশাক চাষ করছেন প্রধান শিক্ষক

চলমান করোনাভাইরাসের বন্ধে বিদ্যালয়ের খালি মাঠকে কাজে লাগিয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে হাজী কোরবান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন। স্কুল প্রাঙ্গণে বপন করেছেন লাল শাক। প্রধান শিক্ষকের এমন সিদ্ধান্তে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছেন, স্কুল প্রাঙ্গণটি চাষ করে সেখানে লাল শাকের চাষ করছেন প্রধান শিক্ষক। যার ফলে মাঠটি কোন কাজে আসছে না এলাকার শিশু কিশোরদের। বন্ধ রয়েছে শিক্ষার্থীদের খেলাধূলা। তাদের অভিযোগ, একটি সরকারি কিংবা বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণ এলাকার শিশু কিশোরদের খেলার মাঠ। কারণ এখন আর তেমন খালি জায়গা পড়ে থাকে না। স্কুল মাঠগুলো এলাকার মানুষের অবসরের জন্য কাজে লাগে। কিন্তু প্রধান শিক্ষকের এমন কাজে মাঠটি অকেজো হয়ে পড়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রধান শিক্ষকের লালশাক চাষের একটি ছবি ছড়িয়ে পড়েছে। সাফা তাবাচ্ছুম নামে একজনে বিদ্যালয় প্রাঙ্গনের ছবি শেয়ার করে ক্যাপশনে মজা করে লিখেছেন, স্কুল-কলেজ বন্ধ হওয়ায় মাঠে লালশাক চাষ করেছেন প্রধান শিক্ষক। স্যারকে এ বুদ্ধি দাতা হলেন এইচএসসি অটোপাস।

অনেকে এ ছবি শেয়ার করে ইতিবাচক-নেতিবাচক দুই ভাবেই নিজেদের মত করে ব্যাখ্যা করেছেন। অনেকে আবার মজা করেছেন স্যারের এ উদ্যোগ নিয়ে। ইব্রাহিম রনি নামে একজনে লিখেছেন, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এটি অন্তত ওই এলাকার কিছু মানুষের চাহিদা মেটাবে। এটি একটি সৃজনশীল কাজ। খুব সুন্দর একটি চিন্তা ভাবনা।

তবে প্রাথমিক বিদ্যালয় মাঠে লাল শাক বপন করা নিয়ে প্রধান শিক্ষক বোরহান উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন জানান, বিষয়টি তাদের জানা নেই। তিনি খোজ নিয়ে ব্যবস্থা নিবেন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600