ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

শিক্ষকের পদ শূন্য রেখে মানসম্মত শিক্ষা নিশ্চিত অসম্ভব: চেয়ারম্যান

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শিক্ষকের পদ শূন্য রেখে মানসম্মত শিক্ষা নিশ্চিত অসম্ভব: চেয়ারম্যান

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যে বিপুল সংখ্যক শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেগুলো ফাঁকা রেখে শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না। আমরাও চাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্যপদ দ্রুত পূরণ হোক। শূন্যপদ পূরণে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ​এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আমাদের স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ৮০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই পদগুলো শূন্য রেখে করোনা পরবর্তী শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা কষ্টকর হবে। তবে আদালতের বাইরে আসলে আমাদের করার কিছু নেই।

গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ হোক সেটি আমরাও চাই জানিয়ে তিনি আরও বলেন, আমরাও চাই গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হোক। তবে বিষয়টি আদালতের হাতে রয়েছে। আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। তারা এই বিষয়ে কোনো একটি সুরাহা না দেয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করছি যেন দ্রুত বিষয়টির সমাধান করা যায়।

প্রসঙ্গত, সারাদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৮০ হাজার শূন্যপদ রয়েছে। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।

গত বছরের ২৯ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা আছে। এ কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। আমরা সব সমস্যাগুলো পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে কীভাবে নিয়োগ কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেব

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600