ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

শিক্ষকদের বেতন-ভাতা না দিলে অধিভুক্তি বাতিল: উপাচার্য

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শিক্ষকদের বেতন-ভাতা না দিলে অধিভুক্তি বাতিল: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেছেন, ‘শিক্ষকদের বেতন দিতে না পারলে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে। অধিভুক্তি পাওয়ার সময় তাদের শর্তই ছিল শিক্ষকদের বেতন কলেজ ফান্ড থেকে দিতে হবে। তারা যদি বেতন দিতে না পারে তাহলে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে।

শনিবার (২৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্যা প্রেস’ এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে থমকে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম অনলাইনে করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া প্রথম বর্ষের ক্লাসগুলোও অনলাইনে আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে।

অধ্যাপক মশিউর রহমান, করোনার কারণে স্নাতক প্রথম বর্ষের ভর্তি ও ক্লাস শুরু করা সম্ভব হয়নি। এগুলো অনলাইনে করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া অন্যান্য বর্ষের ক্লাসও অনলাইনে আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে পরীক্ষাগুলো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর সশরীরে নেয়ার ইচ্ছা আছে।

এ সময় অধিভুক্তির বিষয়ে তিনি বলেন, কলেজ প্রতিষ্ঠার সময় অঙ্গীকার করা হয়েছিল, প্রতিটি শিক্ষকের বেতন দেওয়া হবে কলেজ থেকে। এরপরও বহু কলেজ বেতন দিচ্ছে না শিক্ষকদের। প্রতিটি কলেজে চিঠি দিয়েছি। যে কোর্সের শিক্ষকের বেতন পাচ্ছে না, ওই কোর্সের অধিভুক্তি বাতিল হবে।

উপাচার্য জানান, দেশে দুই হাজার ২৬০টি কলেজ, ৫৬০টি অনার্স কলেজ এবং ২৯ লাখ শিক্ষার্থী আছে। শিক্ষক আছেন ৬০ হাজার। এ সময় অনলাইনে ভর্তি বিষয়ে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আগে থেকেই অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করেছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের একটি কাগজ জমা দিতে হয় বিশ্ববিদ্যালয়ে। আমরা সেটিরও সমাধানেরও চেষ্টা করছি।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600