ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

বাংলাদেশকে ৬২২ কোটি টাকা শিক্ষা সহায়তায় দেবে যুক্তরাজ্য

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বাংলাদেশকে ৬২২ কোটি টাকা শিক্ষা সহায়তায় দেবে যুক্তরাজ্য

বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য ৫ কোটি ৪০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬২২ কোটি ১১ লাখ টাকার বেশি) অনুদান দেবে যুক্তরাজ্য। সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের মিনিস্টার অব স্টেট ফর সাউথ এশিয়ার লর্ড তারিক আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে পেরে, এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য আরও দুটি নতুন প্রোগ্রাম ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দিত। মহামারিতে স্কুল বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থা ব্যাহত হয়। এই অনুদানের মাধ্যমে সেই ক্ষয়ক্ষতি থেকে বেরিয়ে আসা সহজ হবে।

লর্ড তারিক বলেন, আজ আমি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রকে সমর্থন করার জন্য ৫ কোটি ৪০ লাখ পাউন্ডের একটি নতুন তহবিল ঘোষণা করছি। এর আওতায় থাকবে দেশের সব শিশু, বিশেষ করে মেয়েরা এবং প্রতিবন্ধীরা।

এছাড়া, বাংলাদেশের অনানুষ্ঠানিক শিক্ষা খাতকে শক্তিশালী করার জন্য দেশের সরকারের নন-ফরমাল শিক্ষা ব্যুরোর সাথে কাজ করবে যুক্তরাজ্য। বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে ফিরিয়ে আনার জন্য কী করতে হবে- সেটির গবেষণার জন্য অর্থায়ন করবে তারা। ইউনিসেফ এবং ব্র্যাকসহ কিছু সংগঠন থাকবে এই প্রোগ্রাম পরিচালনায়।

‘‘বাংলাদেশে শিক্ষার মান উন্নয়ন কর্মসূচি' নামক দ্বিতীয় কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। ‘আমাদের প্রজন্মের ভবিষ্যত ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমাদের অবশ্যই তাদের সম্ভাবনাময় বিকাশের জন্য প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে’’, লর্ড আহমেদ বলেন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600